/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি

আইএনবি ডেস্ক: সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থেকে রাজধানীতে এসে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতিমধ্যে তাদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু হবে কি না- এমন প্রশ্নের জবাবে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা ঢাকায় লুকিয়ে আছেন বা আশ্রয় নিয়েছেন, তাদের আইনের আওতায় আনতে শিগগিরই সাঁড়াশি অভিযান শুরু করা হবে।

নাশকতা প্রতিরোধে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে তিনি জানান, পুরো শহরজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কোনো ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে দ্রুত শনাক্ত করাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য এবং নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ সর্বাত্মক কাজ করছে।

গত ২৪ ঘণ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য তুলে ধরে ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে এই সময়ে মোট ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এসব ঘটনায় ৬৪টি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া অভিযানকালে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ ও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এসব সংবেদনশীল স্থানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি চলছে এবং সাইবার স্পেসেও পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করতে ডিএমপি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে নাশকতাসহ একাধিক মামলার আসামি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে একই এলাকার আরেকটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি

আপডেটের সময় : ০২:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬