/* */
Dhaka , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের বিচার কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদেশে আদালত স্পষ্ট করেছেন, কোনো আসামি অসুস্থ থাকলেও তাকে ভার্চ্যুয়ালি হাজির করতে হবে।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বর গণহত্যার মামলায় জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করানোর আবেদন করা হয়েছিল। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। ফলে এখন থেকে এই মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হবে।

তিনি আরও জানান, এই আদেশ কেবল জিয়াউল আহসানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। আদালতের আদেশ অনুযায়ী, এ মামলার যেকোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, লম্বা সময় অনুপস্থিত থাকলে কিংবা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্যে অংশ নিতে হবে।

এদিকে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর অভিযোগ করে বলেন, জিয়াউল আহসান সকাল থেকেই ট্রাইব্যুনালে না আসার জন্য অসুস্থতার অভিনয় করছিলেন এবং কর্তব্যরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অবশেষে নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়, তবে এসব নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটে।

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানসহ মোট ১১ জন আসামিকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। গুম ও হত্যার অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিচার চলছে, যদিও তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বিএনপি এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

জিয়াউল আহসানের বিচার কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ

আপডেটের সময় : ১০:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬