আইএনবি ডেস্ক: দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানি ‘জেট এ-১’-এর দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাস অক্টোবরে এই জ্বালানির দর ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা।
একই আদেশে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর সুবিধার্থে জেট এ-১-এর নতুন দাম প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি, যা আজ দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হচ্ছে।
বিইআরসি সূত্রের বরাতে জানা যায়, আন্তর্জাতিক বাজারের দরের সমন্বয়ের পাশাপাশি মূল্য সংযোজন কর (ভ্যাট) পুনর্নির্ধারণের কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এতদিন দেশের অভ্যন্তরে জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে ভ্যাট ১৭ শতাংশ ধরে হিসাব করা হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী এ মাসে সাড়ে ২২ শতাংশ ভ্যাট ধরে নতুন মূল্য হিসাব করা হয়েছে। ফলে বিশ্ববাজারে তুলনামূলক পরিবর্তন থাকলেও ভ্যাট সমন্বয়ের কারণে অভ্যন্তরীণ রুটে ভাড়া বৃদ্ধির এই প্রভাব দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসিকে দেওয়ার পর থেকে ২০২৫ সালের মে মাস থেকে নিয়মিত প্রতি মাসে এই জ্বালানির মূল্য সমন্বয় করে আসছে সংস্থাটি।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

এবার বাড়ল বিমানের জেট ফুয়েলের দাম, আজ থেকে কার্যকর 



















