বিনোদন ডেস্ক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর ২০২৬) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভী বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যালার্জিজনিত শারীরিক অসুস্থতার কারণে পরীমণি আজ আদালতে উপস্থিত হতে পারেননি। যে কারণে তাঁর পক্ষে সময় আবেদনের মাধ্যমে পরবর্তী শুনানির দিন ধার্য করার প্রার্থনা করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, নির্ধারিত দিনে মামলার বাদী নাসির উদ্দিন মাহমুদ আদালতে উপস্থিত হয়ে আসামির জামিন বাতিলের আবেদন জানান। আবেদনের শুনানি শেষে আদালত পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, আরও তিন দিনের রিমান্ড 





















