/* */
Dhaka , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রী রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক: পুরোনো একটি মানহানি ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি পুরনো মামলায় উত্তরপ্রদেশের ঝাঁসি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও আদালতে অনুপস্থিত থাকায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১০ সালে ঝাঁসির প্রেম নগরের বাসিন্দা লক্ষ্মণ পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের উপস্থাপনায় জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘রাখি কা ইনসাফ’-এ অংশ নিয়েছিলেন। অভিযোগ রয়েছে, সেই অনুষ্ঠানে লক্ষ্মণকে উদ্দেশ করে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি, এমনকি তাঁকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হয়েছিল। ওই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন লক্ষ্মণ এবং সেই বছরের নভেম্বর মাসেই তাঁর মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর পর লক্ষ্মণের মা সাবিত্রী প্রেম নগর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শোয়ের একটি পর্বে রাখি সাওয়ান্তের অপমানজনক মন্তব্যের কারণেই তাঁর ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই ঘটনায় রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখিকে আদালতে সশরীরে হাজির হয়ে জামিন নিতে বলা হলেও তিনি তা এড়িয়ে যান। এরই ধারাবাহিকতায় শনিবার বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নেওয়ার আগে আনিসুল হক, ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

বলিউড অভিনেত্রী রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেটের সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬