/* */
Dhaka , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসে আগুন

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে পার্কিং করে রাখা ‘শ্রাবণ পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর ২০২৬) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব কুমার বারৈ জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করা বাসটিতে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই বাসটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

বাসটির চালক ও হেলপারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা গাড়িটি সড়কের পাশে পার্কিং করে রাতের খাবার খেতে গিয়েছিলেন। খাবার শেষে ফিরে এসে তারা দেখতে পান বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

প্রাথমিকভাবে কে বা কারা এই নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাসে আগুন

আপডেটের সময় : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬