/* */
Dhaka , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতার ফল এবং এতে ইশরাক হোসেন মূলত ফাঁদে পড়েছেন।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুনভাবে রাজনীতিতে আসা ইশরাক হোসেনের মাদকমুক্ত সমাজ গড়ার সদিচ্ছা ছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীনতার মাশুল কেন অন্যজনকে দিতে হবে? মাঝখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার পাপে ইশরাক হোসেন ফাঁদে পড়ে গেলেন বলে অভিমত দেন তিনি।

একই অনুষ্ঠানে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি দাবি করেন, সরকার সবার নিরাপত্তার আশ্বাস দিলেও বিগত কয়েক মাসের চিত্রে বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শঙ্কা তৈরি করেছে।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ভুল-বোঝাবুঝি ও তিক্ততা দূর করতে দুই সম্প্রদায়ের দায়িত্বশীলদের একসাথে আলোচনায় বসা প্রয়োজন। একই সাথে তাঁর এই পর্যবেক্ষণকে যেন কোনো ভুল রাজনৈতিক বা সাম্প্রদায়িক ট্যাগে বিবেচনা না করা হয়, সে আহ্বানও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বোমা হামলার হুমকিতে ইসরায়েল থেকে আসা বিমানের জরুরি অবতরণ

ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময় : ০৩:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬