/* */
Dhaka , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ২০ পুলিশসহ আহত অর্ধশতাধিক

আইএনবি ডেস্ক: রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা পঞ্চম দিনের ধারাবাহিকতায় শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ২০ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে উত্তরখান ও দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর, কসাইবাড়ি ও জামতলা রেলগেটসহ কয়েকটি পয়েন্টে সমবেত হন। পরবর্তীতে তারা উত্তরার রাজলক্ষ্মী সংলগ্ন ৪ নম্বর সেক্টরের মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা চালান। এসময় মহাসড়কের তীব্র যানজট নিরসন ও জনভোগান্তি এড়াতে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ইট-পাটকেলের আঘাতে ১৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের পর বর্তমানে উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট, বহিষ্কার বিএনপি নেতা

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ২০ পুলিশসহ আহত অর্ধশতাধিক

আপডেটের সময় : ০৬:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬