আইএনবি ডেস্ক: সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের (বিবি) অফিসিয়াল ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) এক বিশেষ বার্তায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে কিংবা ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্যই ওয়েবসাইটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এর বাইরে তাৎক্ষণিকভাবে বেশি কিছু জানা সম্ভব হয়নি। প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তিগত যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পরই ওয়েবসাইটটি আবারও স্বাভাবিকভাবে চালু করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন 





















