/* */
Dhaka , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

আইএনবি ডেস্ক: ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে নতুন একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন প্রকাশ করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) আইভ্যাকের পক্ষ থেকে এই নতুন নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে, ভিসা প্রার্থীরা এখন থেকে শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুকিং করতে পারবেন এবং একই দিনের কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ থাকবে না। এছাড়া সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতা সাপেক্ষে আগামী দুই সপ্তাহের জন্য সাধারণত বৃহস্পতিবার বা সপ্তাহের শেষ কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো খুলে দেওয়া হয়।

আইভ্যাকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই স্লটগুলো খোলা থাকে। ভিসা প্রত্যাশীদের এই সময়সীমা ও নিয়মের প্রতি লক্ষ্য রেখে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

আপডেটের সময় : ০৫:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬