আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী। টোকিওতে অবস্থানকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত বিভিন্ন বিষয় সর্বোচ্চ প্রাধান্য পাবে। এছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দায়ী করলেন সিন্ডিকেটকে 















