কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রান্নাঘরের চুলার আগুন থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গিরিসপুর এলাকার নূরু মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান যে একটি ঘরে রান্নার সময় আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের আরেকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ জানা না গেলেও, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরুপণ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রশাসন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দায়ী করলেন সিন্ডিকেটকে 













