/* */
Dhaka , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ৯ জনের, তদন্ত কমিটি গঠন

সংগৃহীত ছবি

নাটোর প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সরকারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। এই দুর্ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বাসচালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোহেল রানা (৪০), রাজশাহীর বাগমারার আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরার সোহাগ হোসেন (৩০), জুয়েল রানা (৪০), শালাল মোল্লা (৪৫), শাহিন হোসেন (২৫), সামাদ (৭০), কাশেম (৩৫) এবং জহুর উদ্দিন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, বরগুনা থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা পঞ্চগড় থেকে ঝিনাইদহগামী বালুবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তথ্যানুযায়ী, দ্রুতগতির বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় মহাসড়কে বাম লেন ধরে চলা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নামাজে মগ্ন থাকতে হবে আল্লাহর ধ্যানে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ৯ জনের, তদন্ত কমিটি গঠন

আপডেটের সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬