/* */
Dhaka , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা হামলার হুমকিতে ইসরায়েল থেকে আসা বিমানের জরুরি অবতরণ

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বোমা হামলার হুমকি পাওয়ার পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রবিবার (১৮ অক্টোবর) মাঝ আকাশে হুমকির তথ্য পাওয়ার পর উড়োজাহাজটির ক্রুরা নিরাপত্তার স্বার্থে অবতরণের সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা, এএফপি ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ। রোমানিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থানের সময় বিমানের ক্রুরা বোমা হামলার হুমকির তথ্য পান। পরে তাঁরা বিমানটিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিকে নিরাপদে সোফিয়া বিমানবন্দরে পৌঁছে দিতে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাহারা দেয়।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ছয়জন ক্রু সদস্য ও ৫১ জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণের পর সবাই বিমান থেকে নেমে আসেন।

অস্ট্রিয়ান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ঘটনার পর একটি জরুরি সাড়া প্রদানকারী দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

বিমান চলাচল ও ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী আরেকটি প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, রাত ৯টা ১০ মিনিটের দিকে বিমানটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে সেটি দক্ষিণ দিকে ঘুরে বুলগেরিয়ার দিকে ফিরে আসে।

এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, একই সময় বিমানটি ৭৭০০ জরুরি সংকেতও পাঠাচ্ছিল। উড়োজাহাজ চলাচলে এ সংকেত সাধারণ জরুরি পরিস্থিতি নির্দেশ করে।

তবে বোমা হামলার হুমকির সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বোমা হামলার হুমকিতে ইসরায়েল থেকে আসা বিমানের জরুরি অবতরণ

বোমা হামলার হুমকিতে ইসরায়েল থেকে আসা বিমানের জরুরি অবতরণ

আপডেটের সময় : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬