/* */
Dhaka , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

আইএনবি ডেস্ক: সৌদি আরবে পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতর অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

বৈঠকে পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চান এবং যেকোনো দেশে অবস্থানের ক্ষেত্রে সে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই অপ্রত্যাশিত ঘটনার পরও বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্কের ধারা বজায় থাকার বিষয়ে উভয় পক্ষই বৈঠকে সন্তোষ প্রকাশ করেছে।

সৌদি আরবভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘আজেল’-এর খবরে বলা হয়, মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার। তদন্তে দোষ প্রমাণিত হওয়ার পর সৌদি আদালত অপরাধের মাত্রা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচারিক বিবেচনায় তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীতে উচ্চ আদালত রায় বহাল রাখলে রাজকীয় আদেশ জারির মাধ্যমে এই সাজা কার্যকর করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নেওয়ার আগে আনিসুল হক, ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

আপডেটের সময় : ০৮:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬