/* */
Dhaka , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাকার-ফ্যাসিবাদ কারো কাছেই দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়: টুকু

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: স্বাধীনতাবিরোধী একাত্তরের রাজাকার কিংবা নব্য ফ্যাসিবাদী শক্তি—কারো কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও জনগণই তাদের প্রতিহত করবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, জনগণ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

একাত্তরের রাজাকার এবং নব্য ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি দল একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে যাদের রাজাকার বলা হয়, আর আরেকটি দল নব্য ফ্যাসিবাদ হিসেবে বিদায় নিয়েছে যারা অসংখ্য মানুষকে হত্যা করলেও অনুশোচনা বোধ করেনি। তারা দেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাতে সফল হতে পারবে না।

সবশেষে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দেশপ্রেমকে বুকে ধারণ করে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ সঙ্গে থাকলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি আর অবশিষ্ট থাকবে না।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাজাকার-ফ্যাসিবাদ কারো কাছেই দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়: টুকু

রাজাকার-ফ্যাসিবাদ কারো কাছেই দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়: টুকু

আপডেটের সময় : ১২:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬