/* */
Dhaka , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক:মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া পৃথক এই দুটি আবেদন করেন।

এ বিষয়ে আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি দিলীপ কুমার আগরওয়ালকে গুলশান থানার মামলায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে এবং এরপরই এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন গত ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থী আ. জব্বার গুলিবিদ্ধ হন এবং দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি নিজে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগানে ‘বিসমিল্লাহ’, উৎপত্তি হলো যেভাবে

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

আপডেটের সময় : ০২:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬