/* */
Dhaka , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়া হয় না, হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইএনবি ডেস্ক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে নতুন পাসপোর্ট প্রদান করে না, বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে দিল্লির বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি সামনে আসায় ঐ ব্রিটিশ ল’ ফার্মের নৈতিক অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল প্রকৃতপক্ষে কে। দেড় হাজারের বেশি মানুষকে হত্যা, বহু বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তির হয়ে প্রতিনিধিত্ব করা অত্যন্ত অনৈতিক। ল’ ফার্মটির উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পালিয়ে গিয়ে এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ জানিয়ে আদালতে আত্মসমর্পণ করে তাঁর সাজা ভোগ করা উচিত।

লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লবিং প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনেরও বেশি সংসদ সদস্যের মধ্যে মাত্র ৫-৬ জনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল, যা পরে একটি জনসংযোগ ফার্মের ভুল তথ্য হিসেবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না এবং আইনি প্রক্রিয়াতেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে বলে সাফ জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়

কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়া হয় না, হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬