/* */
Dhaka , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইএনবি ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানান।

পররাষ্ট্র সচিব জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সফরে আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষয়ক্ষতির ঐতিহাসিক দায়বদ্ধতা বাবদ উন্নত দেশগুলোর জবাবদিহিতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো মৌলিক দাবিগুলো প্রাধান্য পাবে।

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের সৃষ্ট বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম উপকরণের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্য ব্যবহারে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে বাংলাদেশ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও ভৌগোলিক কারণে দেশটিকে সর্বোচ্চ ঝুঁকিতে পড়তে হচ্ছে। এ প্রেক্ষাপটে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী অর্থায়ন ও প্রযুক্তির সহায়তা নিশ্চিতকরণে বাংলাদেশ জলবায়ু কূটনীতিতে সোচ্চার থাকবে।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক আন্তর্জাতিক শীর্ষ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং স্বাগতিক তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬