খুলনা প্রতিনিধি:খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. মশিউর রহমান (৫৯) নামে রূপসা উপজেলা শিক্ষা অফিসের এক হিসাবরক্ষক গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান নগরীর মিয়াপাড়ার মোজাম্মেল হকের ছেলে। স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, রাত ৮টার দিকে মশিউর রহমান মিয়াপাড়া পাইপের মোড়ের বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে পিটিআই মোড়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা ৩ জন যুবক কাউকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় থাকা মশিউর রহমানের বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে এলাকা থেকে চম্পট দেয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, দুর্বৃত্তরা মূলত অন্য কাউকে টার্গেট করে গুলি ছুড়েছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউর রহমানের গায়ে লাগে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসক অনুযায়ী তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 






















