আইএনবি ডেস্ক: রাজধানীর মালিবাগে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় এবং পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে প্রায় একই সময়ে অত্যন্ত স্পর্শকাতর এ দুটি স্থানে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণের বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৭টার দিকে মালিবাগ মোড়ের কাছে উড়ালসড়ক (ফ্লাইওভার) থেকে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
নিক্ষেপ করা ককটেলগুলোর মধ্যে অন্তত একটি ককটেল সিআইডি কার্যালয়ের ভেতরের আঙিনায় বিস্ফোরিত হয়। তবে সময়োপযোগী সতর্কতার কারণে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 























