/* */
Dhaka , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

আইএনবি ডেস্ক:পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহের ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশ নিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তান সফর করছেন। এই প্রতিনিধিদলে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

রোববার (৮ নভেম্বর ২০২৬) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির উদ্দেশ্যে রওয়ানা দেন প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানি হাইকমিশনার। এ সময় তিনি দ্বিপক্ষীয় পেশাগত সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা এবং দুদেশের জনগণের সম্পর্ক জোরদারে এ ধরনের প্রশিক্ষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। তিনি জানান, শিক্ষা, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল গভর্নেন্সসহ একাধিক খাতে দুদেশের সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরের সময় ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় ইতোমধ্যে ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী শীর্ষস্থানীয় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এছাড়া সিভিল সার্ভিস কর্মকর্তাদের ক্ষেত্রে এর আগে ১২ সদস্যের প্রথম ব্যাচ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছিল; ৩৪ সদস্যের এই বহরটি দ্বিতীয় ব্যাচ হিসেবে পাকিস্তানে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

আপডেটের সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬