/* */
Dhaka , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এদিকে, দিবসটি স্মরণে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হতে যাওয়া এই শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই হেঁটে অংশ নেবেন এবং নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

দলীয় সূত্র ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নিশ্চিত করেছেন যে, শোভাযাত্রাটি নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

প্রধানমন্ত্রীর সরাসরি পদযাত্রায় অংশগ্রহণের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শোভাযাত্রাটি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেটের সময় : ১২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬