আইএনবি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে আরও একজনকে আটক করা হয়।
উপস্থিত জনতা পিটুনি দেওয়ার পর আটক এক ব্যক্তি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিএনপি করি ভাই’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 























