/* */
Dhaka , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক:রাজধানীর বিভিন্ন স্থানে এক রাতেই অন্তত ৮টি ককটেল বিস্ফোরণ এবং একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও ও মিরপুরের কালশী এলাকায় এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানাধীন আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে এবং রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশে আরও ককটেল নিক্ষেপ করা হয়। বিমানবন্দর গোলচত্বরে উড়ালসড়ক থেকে পরপর দুটি এবং মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল থেকে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

একই দিন সন্ধ্যায় প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী ‘বৈশাখী পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ জোর তদন্ত শুরু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে ই-মেইল এসেছে দিল্লিতে, পাঠানো হয়েছে ঢাকায়

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আপডেটের সময় : ১২:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬