সাভার প্রতিনিধি:ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক স্থানে পার্কিং করা ‘ইতিহাস পরিবহন’ ও একটি পোশাক শ্রমিকবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় এই দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি পোশাক শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে থাকা ‘ইতিহাস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি বাসেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, সুনির্দিষ্ট নাশকতার উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা পর্যায়ক্রমে এই দুটি বাসে আগুন দিয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 





















