/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও শাখার ফটকে অগ্নিসংযোগ

আইএনবি ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে সাতকানিয়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) বাসভবনের পাশেই এই ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা শাখা একই ভবনে অবস্থিত। ঘটনার সময় ওই ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে ভবনের প্রধান ফটকে আগুন দেখতে পেয়ে তারা দ্রুত নিচে নেমে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এবং সে সময় কাউকে আশপাশে পাওয়া যায়নি।

খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বোতলজাতীয় কোনো বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও শাখার ফটকে অগ্নিসংযোগ

আপডেটের সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬