/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকদের দেওয়া আগুনে পুড়ল পুলিশের গাড়ি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে মহানগর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক রাজিব হোসেন নিশ্চিত করেছেন, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই গাজীপুরের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় পোশাকশ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে এই ব্যস্ততম মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী ও পরিবহনচালক চরম ভোগান্তিতে পড়েন। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

গাজীপুরে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকদের দেওয়া আগুনে পুড়ল পুলিশের গাড়ি

আপডেটের সময় : ০২:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬