/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অবস্থিত তার ওই বাড়িতে একদল যুবক এই অগ্নিকাণ্ড ঘটান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক মিছিল নিয়ে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িটিতে আসেন এবং সেখানে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বাড়ির প্রধান ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’ স্লোগান দিয়ে বিভিন্ন প্রদক্ষিণ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, একদল যুবক মিছিল নিয়ে এসে বাড়িতে বিভিন্ন স্থানে আগুন লাগানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা ভেতরের অংশেও আগুন দেওয়ার চেষ্টা চালালে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাধা দেন। স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার খবরটি পুলিশ পেয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলা এলাকায় শামীম ওসমানের এই ডুপ্লেক্স বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

আপডেটের সময় : ১১:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬