/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ

আইএনবি ডেস্ক: আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড পোস্ট ও ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এই নোটিশের বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে উল্লেখ করেন, আইনের শাসনের মূলনীতি অনুযায়ী দেশের সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনা আইনের আশ্রয়লাভের অধিকার রাখেন। এতে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে গঠনমূলক, আইনি ও প্রশাসনিক পরামর্শ হিসেবে বিভিন্ন পদক্ষেপ বিবেচনার কথা বলা হয়েছে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তা লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদ সমুন্নত রাখতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ

আপডেটের সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬