/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

আইএনবি ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফরের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযানে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে উত্তরা এসআরবি সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

আপডেটের সময় : ১২:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬