/* */
Dhaka , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে নৌ-মাইনের আঘাতে আরো দুই তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:হরমুজ প্রণালিতে অননুমোদিত পথে চলাচলের সময় নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। আগুনে জ্বলতে থাকা ট্যাঙ্কার দুটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, মার্কিন সামরিক বিমানের সুরক্ষায় ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালির একটি অননুমোদিত পথ দিয়ে গোপনে অতিক্রমের চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার নির্দেশনায় প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় সেগুলো নৌ-মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয়।

আইআরজিসি আরও জানায়, ট্যাঙ্কার দুটির সহযোগীরা আগুন নেভানোর চেষ্টা করলেও সেগুলোতে এখনো আগুন জ্বলছে। শেষ পর্যন্ত জাহাজ দুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নৌ-মাইনের আঘাতে জাহাজ দুটির গোপন চলাচলের চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।

এর আগে, গত ৫ নভেম্বরও হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার খবর দিয়েছিল ইরান।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে মধ্যপ্রাচ্যের জলসীমায় ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকে ওই অঞ্চলে জাহাজ চলাচলসংক্রান্ত ১৩০টি নিরাপত্তা ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিকের মৃত্যুর খবরও রয়েছে।
সূত্র: তাসনিম নিউজ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হরমুজে নৌ-মাইনের আঘাতে আরো দুই তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ

হরমুজে নৌ-মাইনের আঘাতে আরো দুই তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ

আপডেটের সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬