/* */
Dhaka , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনের চেষ্টা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার চাঞ্চল্যকর মামলায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেলোয়ার একই এলাকার প্রয়াত ধনু মিয়ার ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কের ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের দোকানে পেট্রলের বোতল নিয়ে প্রবেশ করেন দেলোয়ার। এ সময় দোকানের মালামালের ওপর পেট্রল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকানের পাশে বসা অপর ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ও তাকে মারধর করা হয়। এ সময় বাধা দিলে কর্মচারী সোহাগকেও মারধর করা হয়। শাহেদকে উদ্ধারে আশপাশের লোকজন এগিয়ে এলে দেলোয়ারের ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন, যাতে দেলোয়ারকে প্রধান আসামি করে শাকিল ও মুন্নাকে অভিযুক্ত করা হয়। এদিকে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, এমন ঘটনা নজিরবিহীন এবং এর পর থেকে বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, ঘটনার পরই পুলিশ পাঠানো হয়েছিল এবং অভিযুক্তরা মাদকাসক্ত। ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুটকেস খুলতেই নারীর অর্ধগলিত লাশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনের চেষ্টা, গ্রেপ্তার ১

আপডেটের সময় : ০৯:১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬