/* */
Dhaka , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ Logo এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে:ইসি সচিব Logo নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড Logo মেহেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের অভিযোগ কর্মসূচি বাধাগ্রস্ত করার চক্রান্ত Logo শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা Logo রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী Logo প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের Logo পটুয়াখালীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৫

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে চট্টগ্রাম জজ আদালতে কর্মরত এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের হাজীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া এবং তাঁদের এক সহযোগীকে আটক করা হয়েছে।

ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় তল্লাশি চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা এবং প্রাথমিক ধারণা অনুযায়ী, তাঁরা কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাসায় অবস্থান করছিলেন। তবে যে পুলিশ কর্মকর্তার বাসায় এই অভিযান চালানো হয়েছে, তাঁর সরাসরি মাদককারবারে সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ডিএনসি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

আপডেটের সময় : ০৭:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬