আইএনবি ডেস্ক:ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা আলী আকবর মণ্ডল (৬৭) নামের আরও এক কারাবন্দী মারা গেছেন। সোমবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে।
এর আগে রোববার সকাল সাড়ে সাতটা থেকে সোয়া নয়টার মধ্যে পৌনে দুই ঘণ্টার ব্যবধানে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা আরও তিন কারাবন্দীর মৃত্যু হয়। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) এবং মো. শাহাদত হোসেন লিটন (৫২)। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালেই তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ 
























