/* */
Dhaka , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ছাদে আটকে থাকা ১৭ জন উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় একটি আবাসিক হোটেলের ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনাল-এ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির চাকায় বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন পার্কিং এলাকা থেকে ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় ওই হোটেলের ভেতরে ১৭ জন অবস্থান করছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের ছাদে আটকে থাকা ১৭ জনকে জীবিত উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।

প্রত্যক্ষদর্শী আলীম কাজী জানান, নিচের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর চাকা ও সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো ভবন কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরের লোকজন দরজা ভেঙে ছাদে উঠে আটকা পড়েন।

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ছাদে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করে। শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাসও জানান, আগুনের তীব্রতার কারণে প্রথমে ওপরের দিকে পৌঁছানো না গেলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটকে পড়া সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনের রেকর্ড: সচল ছিল ২৭১ দিন

শরীয়তপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ছাদে আটকে থাকা ১৭ জন উদ্ধার

আপডেটের সময় : ০৩:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬