/* */
Dhaka , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

উপজেলার পয়রাকান্দি এলাকার ওয়াপদার পুরাতন ভবন থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত ভবনের ভেতর তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কিরিচ, ১টি হ্যাকসো ব্লেড ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনব/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার

পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেটের সময় : ০৭:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬