আইএনবি ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (৯ সেপ্টেম্বর) নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে নিশ্চিত হাম এবং ১ হাজার ১১৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে একই সময়ে দেশে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ১৯ হাজার ৯০৪ জন এবং উপসর্গ নিয়ে আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন।
এছাড়া হাসপাতালগুলোতে উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন। রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সের মানুষের হতে পারলেও শিশুরা এতে বেশি আক্রান্ত হয় এবং প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে হওয়া সব মৃত্যুই হামে মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন 
























