/* */
Dhaka , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী Logo প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা Logo পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ Logo এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে:ইসি সচিব Logo নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড Logo মেহেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের অভিযোগ কর্মসূচি বাধাগ্রস্ত করার চক্রান্ত Logo শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা Logo রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

আইএনবি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, বিগত আমলে শুধু ভবনটি উদ্বোধন করা হলেও চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং সেখানে ইন্টারনেট বা প্রয়োজনীয় মেশিনপত্র ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা ছিল না। জাইকার ঋণে নির্মিত এই টার্মিনালের ঋণ পরিশোধের সুবিধার্থে জাপানি কোম্পানির সঙ্গে দীর্ঘ বৈঠক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পূর্বে নির্ধারিত ১৫ শতাংশের পরিবর্তে বাংলাদেশের রেভিনিউ শেয়ারিং বা লভ্যাংশ শেয়ার ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, টার্মিনালটি চালু না থাকায় বর্তমানে সিভিল এভিয়েশনের অন্যান্য খাতের আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে, যার অংশ হিসেবে ইতোমধ্যে ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা দিতে হবে। তাই অন্যান্য খাত থেকে এভাবে ঋণ শোধ করা এড়াতে এবং সংকট নিরসনে চলতি বছরের ১৬ ডিসেম্বরে আংশিক হলেও তৃতীয় টার্মিনালটি চালুর সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

আপডেটের সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬