নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দলবল নিয়ে দেশীয় অস্ত্রে ধার (শান) দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় আলোচনায় আসা সাব্বাব হক সাবু জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ঘরে বসে হাঁসুয়া, রামদা ও ছুরি ধার দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ১৪ সেকেন্ডের এই ভিডিওতে চেয়ারম্যান পদপ্রার্থী সাব্বাব হক সাবু ও তার বিশ্বস্ত চার সহযোগীকে নিজ নিজ হাতে অস্ত্রগুলো ধার দেওয়ার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। এ ছাড়া তাদের পেছনে একটি খাটে দুটি হকিস্টিকও দেখা গেছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, সাবু চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হলেও সংগঠনে তার কোনো পদ-পদবি নেই।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন 





















