/* */
Dhaka , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা Logo শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী Logo প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা Logo পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ Logo এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে:ইসি সচিব Logo নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড Logo মেহেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের অভিযোগ কর্মসূচি বাধাগ্রস্ত করার চক্রান্ত Logo শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা

রাজধানীর ৯ এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আইএনবি ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপা পাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এই সময়ে এসব এলাকার বিদ্যমান সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ৯ এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর ৯ এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেটের সময় : ০১:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬