/* */
Dhaka , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ

আইএনবি ডেস্ক: সরকারি অর্থ ব্যয়ে অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই দৃষ্টান্ত তৈরি করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

চিফ হুইপ বলেন, জনগণের করের অর্থ যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবনযাপন থেকে শুরু করে সরকারি কার্যক্রমেও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্রীয় কোষাগারের একটি টাকাও অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা যাবে না—এমন নীতি অনুসরণ করে প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনযাপনেও ব্যয় সাশ্রয়ের চেষ্টা করছেন। এ সময় তার পোশাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ যাতে নষ্ট না হয়, সেজন্য তিনি নিজে সাদা ও মোটা কাপড় পরেন।

সরকারি কাজে ব্যয় কমানোর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাতায়াত কমিয়েছেন, নিজের গাড়ি ও লোকবহর সীমিত করেছেন এবং নিজের অফিসেই খাবারের ব্যবস্থা করছেন। প্রধানমন্ত্রীর দপ্তরের খাবারের ব্যয়ের তুলনা টেনে আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের আমলে এক বছরে খাবারের পেছনে বিপুল অর্থ অপচয় করা হয়েছে, যা বর্তমান সরকারের নীতিতে সম্পূর্ণ নিষিদ্ধ।

আগের সরকারের নেওয়া ঋণের বোঝা বর্তমান সরকারকে টানতে হচ্ছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, গত পাঁচ মাসেই পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণ থেকে ২০৫ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহির ওপর জোর দিয়ে তিনি স্পষ্ট জানান, মন্ত্রী বা এমপিরা সরকারি কাজে বাইরে গিয়ে ব্যয়ের হিসাব দিলেই তা শুধু মৌখিকভাবে গ্রহণ করা হবে না; বরং খরচের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র বা ভাউচার বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

প্রধানমন্ত্রীর এই ব্যয়সংকোচনের উদ্যোগ কোনো লোক দেখানো নয় উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, এটি কেবল কথার কথা নয়, বরং বাস্তবে প্রয়োগ করে তিনি স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুটকেস খুলতেই নারীর অর্ধগলিত লাশ

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ

আপডেটের সময় : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬