নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুই স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে কালিয়া উপজেলা শহরে এই হামলার ঘটনা ঘটে।
নিহত দুই নেতা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালান। আকস্মিক এই হামলায় কৃষক দল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন।
হামলার পর তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনেই মৃত বলে ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন 



















