/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ

কাশিয়ানী প্রতিনিধি:গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই তাণ্ডব চালানো হয়। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এই হামলা চালিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অতর্কিত এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখাতেও ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেটের সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬