/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় কাভার্ডভ্যান বোঝাই ২টন কফি পাউডারসহ আটক ২

নোয়াখালি প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় কাভার্ডভ্যান বোঝাই ২ টন কফি পাউডারসহ মো.শহীদুল ইসলাম (৪৫) ও মো.শাহজান (৩৫) নামে ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাইমালসহ আরও একটি ট্রাক পালিয়ে গেছে।

আটককৃতরা কাভার্ডভ্যানটির চালক ও হেলপার। কাভার্ডভ্যান চালক শহীদুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। হেলপার শাহজান সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাঘ পাচরা গ্রামের মৃত সফি উল্যার ছেলে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ এপ্রিল) ভাসানচর থেকে আসা একটি জাহাজ থেকে চোরা কারবারিরা জনতা ঘাটে দুটি কাভার্ডভ্যানে মাল বোঝাই করে। এরপর একটি কাভার্ডভ্যান অন্য রাস্তা দিয়ে চলে যায়। অপর কাভার্ডভ্যানটি উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম দিয়ে যাওয়ার পথে সড়কে থাকা ব্রিজ ভেঙে আটকা পড়ে। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ টন কফিসহ কাভার্ডভ্যানটি জব্দ করে। একই সময়ে চালক-হেলপারকেও আটক করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরা কারবারিরা ভারত অথবা মিয়ানমার থেকে কফি পাউডারগুলো পাচারের উদ্দেশ্যে এখানে নিয়ে আসে। তবে তারা এখন পর্যন্ত এর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

হাতিয়ায় কাভার্ডভ্যান বোঝাই ২টন কফি পাউডারসহ আটক ২

আপডেটের সময় : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪