/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের শাটডাউনে অচল চুয়েট, চলছে গণস্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন ও সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে ক্লাস-পরীক্ষা বর্জন এবং বেলা সাড়ে ১১টার দিক থেকে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই দায়িত্ব গ্রহণকারী উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। কোনো কারণ ছাড়াই অল্প সময়ের মধ্যে তার মতো জনপ্রিয় একজন উপাচার্যকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পর থেকেই অধ্যাপক সায়েম সরাসরি শিক্ষার্থীদের সমস্যা শোনা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে দ্রুত ইতিবাচক উদ্যোগ নিয়ে তাদের আস্থা অর্জন করেছিলেন। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতিও। আন্দোলনের মুখে মঙ্গলবার ক্যাম্পাসে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা বা প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত করার ও আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীরা আগের উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে রয়েছেন।

আইএনব/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় দিনের শাটডাউনে অচল চুয়েট, চলছে গণস্বাক্ষর সংগ্রহ

আপডেটের সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬