আইএনবি ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনসের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়। এর ধারাবাহিকতায়, ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপির চিঠিতে সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জোরদার করার কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

জাসদের প্রধান কার্যালয়ে অভিযান, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক 



















