/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে ১০ হাজার টাকা জরিমানা

আইএনবি ডেস্ক:হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারানো বা চুরি যাওয়ার পর তা পুনঃইস্যু করতে হলে অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন পরিপত্রে মোট ১২টি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পাসপোর্ট হারানোর বিষয়টি অবিলম্বে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে রিপোর্ট করতে হবে, যার ভিত্তিতে অধিদপ্তর স্ট্যাটাস হালনাগাদ করবে। একই সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে এবং সংশ্লিষ্ট থানাকে ৭২ ঘণ্টার মধ্যে জিডির সঠিকতা যাচাই করে প্রতিবেদন পাঠাতে হবে। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন পাওয়া না গেলে জিডির কপি দিয়েই আবেদন করা যাবে। এছাড়া ভিসা পাওয়ার জন্য কোনো ট্রাভেল এজেন্সি বা প্রতিষ্ঠান পাসপোর্ট অবৈধভাবে আটকে রাখলে এবং তাৎক্ষণিকভাবে ফেরত না পাওয়া গেলে আগের পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে। বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারালে অনলাইনে রিপোর্টের পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা মিশনে জানাতে হবে।

পুনঃইস্যুকৃত নতুন পাসপোর্টের ডেটা পেজে পাসপোর্ট হারানোর বিষয়টি স্পষ্টভাবে লেখা থাকবে এবং ডাটাবেজে আগের পাসপোর্টের তথ্য হালনাগাদ করা হবে। তবে পুনঃইস্যুর সময় আবেদনকারীর নাম, জন্মতারিখ ও বাবা-মায়ের নামসহ মৌলিক পরিচয়গত তথ্য পুরোপুরি পরিবর্তন করা যাবে না, যদিও আইন অনুযায়ী অনুমোদিত সংশোধনগুলো আলাদাভাবে বিবেচিত হবে। আংশিক ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রে শনাক্তযোগ্য অংশ জমা দিয়ে তা পুনঃইস্যু করা গেলেও পুরোপুরি বিনষ্ট হওয়া পাসপোর্টের ক্ষেত্রে হারানো যাওয়ার নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া কোনো পাসপোর্ট হারানোর রিপোর্ট করার পর তা বাতিল হয়ে গেলে, পরবর্তীতে সেই পাসপোর্ট খুঁজে পাওয়া গেলেও তা আর পুনরায় সক্রিয় করা বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না; এমন ক্ষেত্রে তা দ্রুত থানা বা পাসপোর্ট অফিসকে জানাতে হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে জরিমানার ক্ষেত্রে। প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি’র বাইরে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার বা এরপর থেকে প্রতিবার পাসপোর্ট হারালে বা চুরি কিংবা বিনষ্ট হলে নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে। আগের সব আদেশ ও নির্দেশনা সমন্বয় করে এই নতুন পরিপত্র জারি করা হয়েছে।

আইএনব/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে ১০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৩:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬