/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা কম: শাহে আলম

আইএনবি ডেস্ক:চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে এবং কমিশন আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে বলেই প্রতীয়মান হয়।

স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারকে না জানিয়েই নির্বাচন কমিশন আগে তারিখ ঘোষণা করেছিল। তবে বিষয়টি নিয়ে আলোচনার পর কমিশন সচিব পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে যে আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শুরু ও শেষ করা হবে। রমজান মাস, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার মতো বিষয়গুলো বিবেচনা করেই কমিশন এই সময়সীমা নির্ধারণ করেছে বলে তিনি উল্লেখ করেন, কারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু বা শেষ করবে এবং এর মোট খরচ কত হবে, তা আনুষ্ঠানিকভাবে এখনো সরকারকে জানায়নি।

নির্বাচনের সম্ভাব্য বরাদ্দের বিষয়ে মীর শাহে আলম জানান, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে এবং সরকার এই পরিমাণ অর্থ প্রদানের প্রস্তুতিও করে রাখছে। এই সম্ভাব্য হিসাব অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হতে পারে, যা মোট খরচের একটি বড় অংশ। বাকি ৩৩০টি পৌরসভা এবং মাত্র ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক অনেক কম খরচ হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচন কমিশন এই মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু বর্তমান সময়সীমা আগামী বছরের জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে, তাই চলতি বছরে ভোট শুরুর কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

আইএনব/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এ বছর স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা কম: শাহে আলম

আপডেটের সময় : ০৩:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬