/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

আইএনবি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামের এক অটোরিকশাচালক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং যাত্রাবাড়ী থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন।

এদিকে একই দিনে সন্ধ্যার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে এবং আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে দুপুরে জুমার নামাজের পরপর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছিল। তবে যাত্রাবাড়ীর ঘটনা ছাড়া অন্য স্থানগুলোতে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

আপডেটের সময় : ১০:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬